দাও খোদা দাও আমায় আবার

কথা : আসাদ বিন হাফিজ
সুর ও শিল্পী : মশিউর রহমান

দাও খোদা দাও আমায় আবার
উমর দারাজ দিল
দাও আলীর মতো বীর সেনানী
জাগাতে নিখিল

হামজাকে দাও ঘরে ঘরে
জীবন দিতে অকাতরে
আমার কাবা ভাঙতে এলে
পাঠাও আবাবীল

সাচ্চা ঈমান দিয়ে পাঠাও
শত সাহাবা
তাদের দেখে বিশ্ব আবার
বলুক মারহাবা।

আবার পাঠাও আবু বকর
ফিতনা ফাসাদ আসুক সমর
অনড় অটল পাহাড় সম
দাও সে মনের মিল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top