কথা : নূরুজ্জামান নূর
সুর ও শিল্পী : মাহমুদ ফয়সাল
সে তুমি আমার কোনো বন্ধু নও
যে তুমি আলোর দেখা পাও না
আমারই চলার পথ আগলে দাঁড়াও
জান্নাতে যেতে দিতে চাও না
যে তোমার আচরণে শয়তানী ভাব
মানুষের ক্ষতি করা তোমার স্বভাব
কোরআন হাদীস কিছু নেই জানা শোনা
মসজিদে কোনো দিনও যাও না
তাগুতের সাথে মিশে দ্ব›দ্ব ছড়াও
মানুষে মানুষে শুধু বিভেদ বাড়াও
সত্যের সাথে কিছু নেই লেনা দেনা
সেজদা রুকুর সাথী কভু হও না
