কত না ফজর তোর ( বোকা মন )

কথা : নুরুজ্জামান নূর
সুর ও শিল্পী : মাহমুদ ফয়সাল

কত না ফজর তোর কেটেছে ঘুমের ঘোরে
কতনা বিমল ভোর হয়নি দেখা
অট্টালিকাওয়ালা রাজার রাজা তুই
রবের রহম ছাড়া বড়ই একা

জান্নাতি হওয়া যার লাগে না গায়ে
ফজরে জাগে না যার ঘুমে থাকা মন
গোপনে কুড়াল মারে আপন পায়ে
নিজেই নিজের সাথে করে প্রহসন
তাবৎ জাহান যার রাখো না খবর তার
হায় রে অভাগা তুই কত না বোকা
রবের রহম ছাড়া বড়ই একা

দিনরাত সারাক্ষণ তাসবিহ তারিই
জপেছে জাহান জোড়া সৃষ্টি যাকে
কোন সে নেশায় মেতে মত্ত পাগল
দিস না সারা সেই প্রভুর ডাকে
অন্ধ বধির তুই, বুঝলি না রে কিছুই
দেয় রে ইবলিশ শুধু যে ধোকা,
রবের রহম ছাড়া বড়ই একা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top