কথা ও সুর : সংগৃহীত
শিল্পী : রুহুল আমিন
মন মাঝি খবরদার
আমার তরী যেন ভেড়ে না
আমার নৌকা যেন ডুবে না \
সাড়ে তিন হাত নৌকার খাঁচা
মন মাঝি রে ঘন ঘন জোড়া
সেই নৌকা খান বাইতে আমার তো
মন মাঝি রে হাড় হইলো গুড়া রে \
মাস্তুলে উঠিয়া রে মাঝি
মন মাঝি রে এদিক ওদিক চায়
পেছন ফিরে চাইয়া দেখ রে
মন মাঝি রে বেলা ডুইবা যায় ও রে \
