কথা, সুর ও শিল্পী: রিয়াদ হায়দার
ও আমার পরাণ পাখি
বেশি দিন নাইরে বাকি
আজরাইল আসবে যখন
পড়বি তখন একাকী
ওপারে যাবার কালে
গেয়ে যা ঈমান হালে
দে উড়াল লা ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি
ক্ষনিকের এ হায়াতে
থেকো ঈমানের সাথে
ভাল কাজ দিনে রাতে
করে যা ওরে ও মন
সময়ের মূল্য যদি
দিয়ে যাস নিরবধি
বইবে সুখের নদী
চির শান্তির সমীরণ।
ঝেড়ে ফেল পঙ্কিলতা
ছুঁড়ে ফেল কাজ অযথা
নরকের আগুন নেভায়
অনুতাপের সিক্ত আঁখি।
পৃথিবীর সকল প্রাণী
গিলিবে মরণ পানি
কেউ থাকবে না জানি
দু’দিনের এই দুনিয়ায়
থেকো বস্তি, প্রাসাদে
কিবা মঙ্গলে, চাঁদে
মৃত্যুদূতের ফাঁদে পড়বি
নাই রে উপায়
মরতেই হবে যখন
শহিদী চাইরে মরণ
হতে চাই জান্নাতী ফুল
ফিরদাউসের মুক্ত পাখি
