জানাযা

কথা : আব্দুল কাদের হাওলাদার
সুর : নজরুল ইসলাম
শিল্পী : আবু রায়হান

কতো জানাযার পরেছি নামাজ
দিয়েছি কত দাফন,
কোথায় যেনো আছে আমারও
তৈরি সাদা কাফন

আমার তরী বাধা আছে
কোন সে খেয়া-ঘাটে
কোন মসজিদে এলান হবে
শোয়াবে শেষ খাটে,
কখন কোথায় করবে দাফন
আমাকে স্বজন

কোন বাতাসে কোথায় যেনো
দুলছে বাঁশের ঝাড়
কোন সে মাটি কোন খানে
ডাকে রে বারবার,
কোথায় যেন বর যাত্রি
আছে রে চারজন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top