কথা: কে.এম.মুনীর হোসাইন
সুর: জুলকার নাইন
শিল্পী : গাজী আনাস রাওশান
আখেরি নাবী জিন্দাবাদ
খাতমে রাসুল জিন্দাবাদ
জিন্দাবাদ, জিন্দাবাদ,
বলো জিন্দাবাদ
জিন্দাবাদ মুহাম্মাদ
জিন্দাবাদ আহাম্মাদ ।।
তুমি মাহবুবে খোদা
তুমি দয়াল মোস্তফা
আস সিরাজ আল মুনীর
ইমামুল মুরসালিন
জাহেলিয়াতের কঠিন রাতে
তুমি পূর্ণিমারই চাঁদ…।।
শামসুদ্দোহা মুহাম্মাদ
বাদরুদ্দোজা মুহাম্মাদ
নূরুল হুদা মুহাম্মাদ
মুহাম্মাদ ইয়া মুহাম্মাদ
তুমি সব নাবীর নাবী
তুমি সৎ সত্যবাদী
সাইয়্যেদুল কাওনাইন
ক্বায়িদুল মুরসালিন
পাপী উম্মাতের শেষ বিচারে
তুমি কইরো সাফায়াত….।।
