কথা : নুরুজ্জামান শাহ
লিরিক কার্টিসি : আকতার হোসাইন ভুঁইয়া
সুর : নাবিল আদনান
শিল্পী : গাজী আনাস রাওশান
আল্লাহর রঙে করি জীবন রঙিন
আমরা বিজয়ী জাতি নয় তো সঙিন
আল্লাহর রঙ মেখে হই ঝলমলে
সে রঙ ছড়িয়ে যাক সবার জমিন
সিবগাতাল্লাহি ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগাহ
আমাদের আখলাক হোক আরো ভালো
অন্যেরা খুজে পাক এর থেকে আলো
কথা, কাজ, আচরণে রই যেনো ঠিক
সবখানে মূল কথা থাকে যেনো দ্বীন
এই যে মধুর গান এই গলে তুলে
সেই গান গেয়ে যেনো হই বুলবুলে
এই যে মধুর সুর এই ঠোটে ঝড়ে
সেই মধু সুরে যেনো কপটতা ভুলি
আমাদের কবিতা কি গল্প, গানে
তরি যেনো বয়ে যায় নাজাতের পানে
কৃষ্টি ও কালচারে তুমি সেই পাল
সব ঘাটে বাজে যেনো মুক্তির বিন
