আম্মু তোমার থাকলে সালাত
আমার বুঝি নাই।।
ফজর পড়ো প্রতি ভোরে
আমি কেন ঘুমাই
আম্মু তোমার থাকলে সালাত
আমার বুঝি নাই।।
আমায় কেন নাও না ডেকে
ফজর যখন হয়
আমারও তো আছে মাগো
জাহান্নামের ভয়।।
শেখালে তুমি সালাত ছাড়া
হয়না মুসলমান
ঘুমিয়ে আমায় রেখে তুমি
করছো কি প্রমাণ?
তোমার সাথে নিয়মিত
সালাত পড়তে চাই।
ফজর পর প্রতি ভোরে
আমি কেন ঘুমাই?
আম্মু তোমার থাকলে সালাত,,,,,,।ঐ
হয়তো তুমি ভাবছো আমায়
তোমার ছোট্ট খুকি।।
তুমি বলো সালাতে হয়
দোজাহানের সুখী
আমি এখন অনেক বড়
তোমার সোনামণি
তোমার সাথে নেবে ডেকে
শুনলে আযান ধ্বনি।
তোমার মতো আমিওতো
নাজাত পেতে চাই।ঐ
