ফুলের মতো কতো ঝরে(আকসার প্রতিবাদ)

ফুলের মতো কতো ঝরে যাবে প্রাণ
থেমে যাবে অকালে জীবনের গান
কেন হারিয়ে ফেলেছ মুসলিম
তোমার চেতনা ঈমান ||

এই অন্যায় অবিচার দেখবো কত
অশ্রুতে ভিজে হবে হৃদয় ক্ষত
মা-বোনের আহাজারী
হবে আকাশ ভারী
হারাবো অর্জিত সম্মান ||

আমি আজ আকসা করি প্রতিবাদ
চাইনা হারাতে আর কোন নুসরাত
চাই জীবন নিরাপদ
জাগাও বিবেগ বোধ
প্রতিকার চাই অবসান ||

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top