আবার যদি ওমর এসে | Abar Jodi Omar Ese

গান: আবার যদি ওমর এসে | Abar Jodi Omar Ese
কথা: আমির হামযা
সুর: দিদারুল ইসলাম


আবার যদি ওমর এসে
নিতো ধরার শাসনভার
গরিব দুঃখীর দুঃখ বল
থাকতো কি আর?

ঘুরে ঘুরে বাড়ি বাড়ি দেখতেন সবাইকে
গভীর রাতের স্নিগ্ধ আলোয়
ডাকতেন প্রভুকে
সত্য ন্যায়ের বিচার হতো, হতো সুবিচার।

গাছের ছায়ায় ঘুমাতো শাসক
আসতো না বিপদ আপদ
ধনী গরিব সমান হতো
সবার হতো একই পথ
খোদার দীনের বিজয় হতো
হতো আরেকবার।

গভীর রাতে চুপি চুপি
দুঃখীর খবর যে নিতেন
নিজের কাঁধে বোঝা টেনে
খাবার এনে দিতেন
সেদিন যদি আসতো ফিরে
আসতো আরেকবার।

#Abar Jodi Omar Eshe #আবার যদি ওমর এসে #Saimum-45 #সাইমুম-৪৫

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top