কথা : গোলাম কবির রনি
সুর : মীর মাসুম
শিল্পী : হ্যাভেন টিউন নাশিদ ব্যান্ড
আল্লাহ তোমার নূরের দেখা
আমি পেতে চাই
দ্বীনের পথে হেঁটে হেঁটে
মুমিন হতে চাই
রহমতের কাঙাল আমি
তোমার পানাহ চাই
আমি অন্ধ ভালোমন্দ বুঝি না কিছুই
ঘোর পাপে মন বিপাকে পড়েছি দ্বিধায়
তুমি উপায় দাও আমায়
তুমি শুদ্ধ সুধা সাধ্য রঙিলা মেলায়
পরপারের চিন্তা-ভাবনা ছাড়ে না আমায়
তুমি উপায় দাও আমায়
