আলোর পাখি

গান: আলোর পাখি
কথা: কবি জাকির আবু জাফর
সুর: লিটন হাফিজ চৌধুরী
পরিবেশনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী

✅✅✅লিরিক্স ✅✅✅

আমরা আলোর নতুন পাখি
কণ্ঠে নতুন গান,
নতুন দিনের জন্য করি
নতুন অভিযান ||

হৃদয় ভরা স্বপ্ন সবার
জোছনা ভরা রাত,
ভোরের আগেই ভোরের দিকে
বাড়িয়ে দিলাম হাত—
হাতের সাথে হাত মেলাতে
করছি আহ্বান ||

নতুন করে বলবো কথা
নতুন করে হাসি,
সবাই সবার জন্য দেবো
ভালোবাসা বাসি—
দুঃখ সুখে মিলবো সবাই
ভুলবো অভিমান ||

এসো এসো স্বপ্নটাকে
দীর্ঘ করে তুলি,
ছোট্ট বুকে মস্ত আশার
দরজাটাকে খুলি—
মরুর বুকে দেখবে তখন
ঝর্ণা বহমান ||

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top