তুমি জাগিয়ে দাও মোর বোকের ভেতর ঘুমিয়ে থাকা আমার (২)
আমি চাইনা বাচতে তুমি ছাড়া অন্য কারো দয়ায় (২)
চোখের কোণে অশ্রু আমার তোমার জন্যে চাই
তোমার নামের মোহাব্বতে হৃদয় আমার ভেজাই (২)
ডুবিয়ে রাখ তোমার প্রেমে অসীম মমতায় (ঐ)
তুমি ছাড়া দৃষ্টিতে মোর আর কিছু না থাকুক
তোমার শিতল রহম ধারা ডুবিয়ে আমার রাখুক
চাইনা কাদুক হৃদয় আমার অন্য কারো দায় (ঐ)
