তোমার মতোন আপন করে

কথা, সুর : চৌধুরী গোলাম মাওলা

আমি তোমার মতোন আপন করে
আর কারে পাই বলো
হাঁটতে গেলে ছায়া হয়ে বন্ধু হয়ে
সঙ্গে তুমি চলো

একটুখানি রোদের কষ্টে
দাও মেলে দাও ছায়া
কাঙাল এ প্রাণ ক্লান্ত যখন
দাও ঢেলে দাও মায়া
এমন সবুজ আঁচল সুমিষ্ট জল
ওষ্ঠে তুমি তোল

তুমি আমার প্রভু আমার ভালোবাসা
আমার সুখ আমার দুঃখ
আমার আলো আশা।

সন্ধ্যা যখন দিগন্তের
রেখা ধরে নামে
পাখ—পাখালির সুরটি যখন
আস্তে করে থামে
তখন মৌনতারই মিহিন সুরে
আমায় তুমি ডাকো

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top