Lyrics:
বাংলার বুকে জন্ম আমার
বাংলাকে ভালোবাসি
বাংলা আমার জীবন বিলাস
দূঃখ সুখের হাসি
সোনার চেয়ে খাঁটি আমার বাংলাদেশের মাটি
বাংলাকে ভালবাসি আমি,বাংলাকে ভালোবাসি।ঐ
রক্তে তোমায় করেছি স্বাধীন,অভিশাপ করে দূর
তাইতো আজও রন্ধে বাজে,বাংলা মায়ের সুর
লাল সবুজের ঢেউয়ে আমি আনন্দেতে ভাসি
বাংলাকে ভালোবাসি আমি,বাংলাকে ভালোবাসি।ঐ
শত ত্যাগে পেয়েছি তোমায় ও আমার মাতৃভূমি
তোমার বুকে ঠেকাতে মাথা উল্লাসী এই আমি।।
তোমার তরে শহীদ যারা শ্রদ্ধাভরে স্মরি।
বাংলাকে ভালোবাসি আমি,বাংলাকে ভালোবাসি।ঐ
কথাঃ মুহসিন আল হাবিব
সুর: সাইদ বিন শফিক
