ছাদ ছাড়া পালকি

ছাদ ছাড়া পালকি

ছাদ ছাড়া এক পালকি চড়ে
চার মানুষের কাঁধে পড়ে
চলে যাব জগত ছেড়ে
আসবো না আর কভু ফিরে
শুধু আমি একা
থাকবো পড়ে মাটির ঘরে।।

বৃষ্টি এলে ও ঝড়ের মাঝে
নেবে না কেউ খোঁজ
থাকতে প্রাণ বন্ধু স্বজন
খবর নিত রোজ।।

এসেছি যবেই যেতেই হবে
প্রদীপ হিনা ঘরে। ঐ

একদিন সবাই যাবে ভুলে
আমার যত ছিল স্মৃতি
ছিন্ন হবে সকল বাঁধন
ভালোবাসার প্রীতি
এসেছি যবেই যেতেই হবে
প্রদীপ হিনা ঘরে। ঐ
……………………………….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top