চলছে তাবলীগ

কথা ও সুর” শরীফ মাহমুদ

বিশ্ব মুমিন এক কাতারে হবেরে শামিল
চতুর্দিকে দ্বীন প্রচারের চলবে মাহফিল
ধনি-গরীব নেই ভেদাভেদ ছুটছে দলে দলে
লা ইলাহা ইল্লাল্লাহ এক জবানে বলে
সকাল সন্ধ্যা দ্বীনের পথে চলছে মুবাল্লিগ
চলছে তাবলীগ চলছে তাবলিগ।।

তুরাগ তীরের ময়দান জুড়ে মুমিন মুসলমান
সবাই মিলে দ্বীনের পথে করছে আহ্বান
ভাঙ্গাচুরা ঈমান গুলো গড়বে নতুন করে
খোদার বিধান পৌঁছে যাবে সবার ঘরে ঘরে
এসো সবাই দ্বীন ইসলাম ছড়াই দিকবিদিক
চলছে তাবলীগ।।

দাড়ি টুপি লম্বা জামা জড়িয়ে নিয়ে গায়ে
দিনের জন্য এদিক সেদিক ছুটছে পায়ে পায়ে
ডেগ বাতিলের পাশাপাশি মাল সামানার সাথে
রান্নাসহ কাপড় ধোয়া সবি নিজের হাতে
দিনের স্বার্থে বিলীন হওয়ার নামটাই তাবলীগ

দ্বীন প্রচারে এই সময়ে ঐক্যের গান গাই
ঐক্য ছাড়া বিজয় পাবার অন্য উপায় নাই
সব ভেদাভেদ যাও রে ভুলে উন্নত করো শির
কন্ঠে তোমার ধ্বনিত করো নারায়ে তাকবীর
নারায়ে তাকবীর আল্লাহু আকবার
এখলাসি মন করলে ধারন আসবে বিজয় চারিদিক
চলছে তাবলীগ।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top