দু:খের পরেই আছে সুখ

শিল্পীঃ আবির মাহমুদ রোশান ও আফরিন সাঈদ
কথাঃ দেলাওয়ার হাজ্ব
সুরঃ এস এম মঈন

দুখের পরেই তো আছে সুখ,
ভুলেছ কি বেখেয়ালি মন।
দুখের পরেই তো আছে সুখ,
ভুলেছ কি বেখেয়ালি মন।
রাতের পরেইতো স্নিগ্ধ সকাল,
বারবার পেয়েছে জীবন, ||

তবে কেন হতাশায় চুপসে গেছো,
তবে কেন নিরাশায় ঝিমিয়ে আছো,
মমিনের হারাবার কিছু নেই,
ভরসা তো তার একজন,
মেহেরবান মেহেরবান,
মেহেরবান সেই জন,
রহমান সেইজন।
মেহেরবান মেহেরবান,
মেহেরবান সেই জন,
রহমান সেইজন।

কষ্টের বৃষ্টিতে হোক সমুদ্যুর,
তীর হারা হয়ে যাক সাহসের সুর।
অনুতাপী জলে যদি ভেজে দুনয়ন,
আসবে আবার ফিরে খুশির প্লাবন,
অনুতাপী জলে যদি ভেজে দুনয়ন,
আসবে আবার ফিরে খুশির প্লাবন।
মুমিনের হারাবার কিছু,
ভরসা তো তার একজন
মেহেরবান,
মেহেরবান সেই জন,
রহমান সেইজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top