কথা ও সুর : আতিকুল ইসলাম
শিল্পী : গাজী আনাস রাওশান
কবরের বাস পচার আগে
তোমার দেহ খানা পচে যাবে
আজ যে মাটির উপর তুমি
কাল সে মাটি তোমায় গিলে খাবে
মন রে ও মন একটু ভাবো না
এই দুনিয়া থাকার জায়গা না
না না না ||
আজ তুমি পেশির জোরে
ডানকে করো বাম
পাপের টাকায় করছো প্রাসাদ
খাচ্ছো যে হারাম
রাখছো কি গো সেই খবর
ডাকছে তোমায় আধার কবর
কবর কিন্তু বীর-বাহাদুর কাউকে চেনে না
এতো কিছু করছো রে মন
তুমি যাদের লাগি
তারা তো কেউ হবে না গো
নিদান কালের ভাগী
হাশরের ঐ কঠিন দিনে
পাড় পাবে না আমল বিনে
থাকতে সময় কেনো রে মন
দ্বীনের পথে আইলা না
