শিল্পী: জাহিন মুর্তজা | রুহুল আমিন | সোহাগ হোসেন
কথা: এইচএম মুশফিক
সুর: রুহুল আমিন
কতটুকু আমল মোদের কবুল হয়েছে
হিসেব কষার আগেই ঈদের চাঁদ উঠেছে
ঈদ মোবারক ঈদ মোবারক
ঈদের মাঠে যাবো আবার
লাগছে আবার ভয়
প্রভুর খাতায় আছি আমি কোন সে পরিচয়
ঈদ তো হলো তাদের খুশি ছিলো রোজাদার
প্রভুর প্রিয় বান্দা ছাড়া ঈদের খুশি কার
আশার সাথে ভয়ে বুকের কাপন ধরেছে
হিসেব কষার আগেই ঈদের চাঁদ উঠেছে
কতটুকু আমল মোদের কবুল হয়েছে
হিসেব কষার আগেই ঈদের চাঁদ উঠেছে
ঈদ মোবারক ঈদ মোবারক
খুশি মোরা হবো তবে
জানবো প্রভু খুশি
সে খুশি হলে না হলে মোরা
দোজাহানের দোষী
স্বার্থটাকে আজকে চলো পায়ে পিষে ফেলী
ঈদের খুশি যার ঘরে নেই তারে বুকে তুলি
হিংসা বিভেদ ভুলে চলো বিবেকটা জাগাই
আল কুরআনের আলো দিয়ে মনটাকে সাজাই
আশায় আছি সকল চাওয়া পূরণ হয়েছে
হিসেব কষার আগেই ঈদের চাঁদ উঠেছে
কতটুকু আমল মোদের কবুল হয়েছে
হিসেব কষার আগেই ঈদের চাঁদ উঠেছে
ঈদ মোবারক ঈদ মোবারক
