ফজর পেরিয়ে গেছে তুমি জাগোনি,
মিনার ডেকেছে কত হায় সাড়া দাওনি!
কলুষিত হয়েছে হৃদয়ো দেয়াল,
সেদিকে একটুও করোনি খেয়াল,
তুমি বোঝোনি, তুমি বোঝোনি
হারালে পরিচয়, দ্বীন খোঁজোনি!
তুমি বোঝোনি, তুমি বোঝোনি
নিজেই নিজের খোঁজ রাখোনি!!
শোকরে মেতেছে ঠিক পাখিদের দল,
তুমিই হারালে শুধু ঈমানের বল।
আযানের ধ্বনি তব যায় নাতো কানে।
ছোটে না হুদয়খানি মালিকের পানে।
যাচ্ছো করে শুধু নাফরমানি।
তুমি বোঝোনি, তুমি বোঝোনি
হারালে পরিচয়, দ্বীন খোঁজোনি!
তুমি বোঝোনি, তুমি বোঝোনি
নিজেই নিজের খোঁজ রাখোনি!!
চোখ খুলে দৌড়েছো তো অফিসের পথে,
সচেতন আছো ঠিকই দুনিয়ার ব্রতে।
ধূলিজমেছে আহা কুরআন পাতায়
তেলওয়াত নেই কোনো আমল-খাতায়
একটুও ওপারের ভয় করোনি।
তুমি বোঝোনি, তুমি বোঝোনি
হারালে পরিচয়, দ্বীন খোঁজোনি!
তুমি বোঝোনি, তুমি বোঝোনি
নিজেই নিজের খোঁজ রাখোনি!!
শিল্পী: গাজী আনাস রাওশান
কথা: হোসাইন নূর
সুর : মাহমুদ ফয়সাল
