হাবিবি ঈদ মোবারাক
কথা : হোসাইন নূর
সুর : নাবিল আদনান
রোজার শেষে দূর আকাশে উঠলো নতুন চাঁদ
আল্লাহ তা’য়ালার তরফ থেকে এলো সুসংবাদ
হেসে হেসে গাইছে সবে মোলাকাতের গীত
প্রেম তাড়ানায় ভুলছে সবে মান অভিমান জিদ
হাবিবি ঈদ মোবারাক ঈদ
এসো এসো ঈদ গাহে যাই
পড়তে ঈদের নামাজ
মাখো মাখো আতর মাখো
দিলটা রাঙাও তুমি আজ
দাও উড়িয়ে পাপের ধুলি ভাঙো এবার নিদ
ঈদ মানে তো মুত্তাক্বিদের প্রাপ্তি উপহার
বিভেদ ভুলে ভালোবাসা বুক করে উজার
চলো চলো ভাইয়ের ঘরে
নিয়ে খুশির ডালা
হবেন হবেন খুশি মালিক
ভরবে নেকির ঝোলা
রবের খুশি হাসিল হলে বান্দার হবে জিদ
