হে রোজাদার

হে রোজাদার

আল্লার জন্য হয়ে তুমি গন্য রোজা রাখো হে রোজাদার
রোজার দ্বারা হও পাপ হারা হও তুমি মেহমান শুধু খোদার।।

তৃষিত পিয়াসায় হৃদ করো ত্যাগময় পানীয় পানে ছুইও না
কাটায়ে দিন উপসে স্বার্থের আবেশে মিথ্যা কথাও কইওনা।।
সত্যের পথে রাসূলের মতে জীবন সাজাও তুমি মতো সাহাবার (ঐ)

হাশরের মাঠেতে মুক্তির আশাতে ডান হাতে আমল যদি চাও
গুনাহের কাতারে না থেকে দাড়ায়ে নেকের পিছে ছুটে যাও।।
মন দাড় খুলে পাণিদ্বয় তুলে আল্লার কাছে ক্ষমা চাও বারেবার (ঐ)

আবির রওশন, আরেফিন সাঈদ
লিরিক & টিউন
জুবায়ের বখতিয়ার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top