ইশকে নবী জিন্দাবাদ
ইশকে নবী জিন্দাবাদ
ইশকে নবী জিন্দাবাদ
ইশকে নবী জিন্দাবাদ
আমার মনের ভুবন জুড়ে উঠল যখন চাঁদ
তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মাদ
ঝিঁঝির দলেও দরুদ সুরে
নামলো খুশি রাত দুপুরে
সেই খুশিতে জাগলো ধরা
চললো ক্ষমার পরম্পরা
মনের আকাশ আনল মনে দূর মদীনার চাঁদ।
রক্ত কণায় দফায় দফায় উঠে শিহরণ
মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন
আকুল সুরে শিল্পি কবি
গাইলে প্রেমে না’তে নবী
মন হয়ে যায় পাগলপারা
নামায় দু’চোখ অশ্রুধারা
দিল পরিবেশ দরুদ সুরে চায় দিদারের স্বাদ!
ভোরের বাতাস বইলে বলি সালাম নিয়ে যাও
ফিরতি পাখির কাছে বলি রওজা-সুবাস দাও
আমার বোকা আবদারে তাই
আকাশ থেকে সান্ত্বনা পাই
মায়ার নবীর হাত হতে কাল
আবে হায়াত পাবে কপাল!
হৃদয়ে কোরাস উঠে ইশকে নবী জিন্দাবাদ!
