কথা ও সুর : আব্দুস সালাম
শিল্পী : মশিউর রহমান
যে ঈমান প্রয়োজনে জলে উঠে না
যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না
যে ঈমান অন্তরে নাই
মুখে ফোটায় কথার কলি
কীভাবে তারে বলো ঈমান বলি
যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না
যে ঈমান লেবাস ধারি কোরান হাদিস তাও পড়ে না
যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়
যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীতও না হয়
যে ঈমান বাস্তবে নাই
কথার ছলে ফাঁকা বুলি
কীভাবে তারে বলো ঈমান বলি \
যে ঈমান, ঈমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে
যে ঈমান বাতিল মতের তোষণ করে ফায়দা লুটে
যে ঈমান মসজীদে রয় খায়দায় আনন্দ করে
যে ঈমান দেখে না যে আরাকানে ভাইরা মরে
যে ঈমান ময়দানে নয়
মঞ্চে ফোটায় কথার কলি
কীভাবে তারে বলো ঈমান বলি
