লা শারিক আল্লাহ 

লা-শারীক আল্লাহ
—- এস এম মঈন

যে দিকে চোখ যায়
যে দিকে মন চায়
তোমার কালাম শুধু শুনি
তুমি যে প্রভু মহা মহিয়ান
লা-শারীক আল্লাহ মানি।।

ঐ আকাশে দেখো চেয়ে তারারা জপে
আল্লাহু নাম বলে
গ্রহ রবি দিশেহারা আমি যে মাতোয়ারা
তোমার জিকির শুধু দীলে।।
তোমায় ডেকে যাবো অনাদীকাল
তোমাতেই হবো কুরবানী।।

ঐ সাগর পানে দেখো কার গুনগান
গেয়ে যায় ঢেউয়ের তালে
পাহাড়ের ঝর্ণারা বয়ে দেয় ফোয়ারা
বাতাসের সুরে যায় মিলে।।
সব খানে শুনি প্রভু তোমারই নাম
তোমাতেই মিশে যাবো জানি।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top