মাগো জান্নাতেকি একাই যেতে চাও 

Singer:
Gazi Aqsa Binte Anas
Lyric : Nuruzzaman Noor
Tune: Mahmud Faysa

Lyrics:
তুমি যখন জাগো ফজর হলে
আমাকে মা কেন না জাগাও
তোমার মতলবটা কি
আমায় বলতো দেখি
জান্নাতে কি একাই যেতে চাও /২
ও মা জান্নাতি কি একাই যেতে চাও
তুমি যখন জাগো ফজর হলে

এখন যদি না শিখি মা দোয়া-দরুদ সহি
বড় হলে জাপটে আমায় ধরবে যে গোমরাহী
বসিয়ে তোমার জায়নামাজে
নামাজ আমায় কেন না শেখাও
তোমার মতলবটা কি
আমায় বলতো দেখি
জান্নাতে কি একাই যেতে চাও
ওমা জান্নাতে কি একাই যেতে

এবার তুমি বলো সেদিন কেমনে পাব পার
কোরআন হাদিস না শিখলে হব গুনাহগার
বলছি মাগো তাই
তোমার পাশে ডেকে
আমায় তুমি সব শিখিয়ে দাও
তোমার মতলবটা কি
আমায় বলতো দেখি
জান্নাতে কি একাই যেতে চাও
ওমা জান্নাতে কি একাই যেতে চাও

তুমি যখন জাগো ফজর হলে
আমাকে না কেন না জাগাও
তোমার মতলবটা কি
আমায় বলতো দেখি
জান্নাতে কি একাই যেতে চাও
ওমা জান্নাতে কি একাই যেতে চাও

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top