কথা ও সুর : আমিরুল মোমেনীন মানিক
শিল্পী : গাজী আনাস রাওশান
মা যে দশ মাস
মা যে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া
করেছেন আমাদের ঋণী
গায়ের চামড়া কাটিয়া দিলেও
সেই ঋণ শোধ হবে না জানি
মা সেই ঋণ শোধ হবে না জানি
কতদিন দেখি না মায়ের ওই চাঁদমুখ
কষ্টে হৃদয় পোড়ে
পিঠা পুলি বানাইয়া পায়েশও রান্ধিয়া
মা প্রতীক্ষা করে
হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা
যাবো যাবো বলে যাওয়া হয় না বাড়িতে
চিঠি লেখে ছোটবোন টেলিফোন করে
অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে।
ভীষণ জ্বরের ঘোরে মা কাইন্দা বলে
ভুইলা কি গেছিস মোরে।
কত ছেলে বাড়ি যায় আমার না কাজ ফুরায়
যাবো যাবো বলে যাওয়া হয় না বাড়িতে
হঠাৎ একদিন রাত দুপুরে
একটা খবর এলো
সবকিছু আছে আগেরই মতো
মা হারিয়ে গেল
এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া
তাই তো কষ্টে হৃদয় গুমরে মরে
মা গো দুঃখিনী মা
