আমি রাখবো রোজা মাগো

কথাঃ আবু সালমান মুঃ আম্মার
সুরঃ এস এম মঈন

[][]
মাগো আমি রাখবো রোজা
আজ করেছি পণ
ছোট্ট আমায় বলছো শুধু
তুমি সারাক্ষণ,
এই দেখোনা কত্ত বড়
তোমার বুকের ধন
দেখো – তোমার বুকের ধন !

[][]
প্রভুর ডাকে সেহেরীতে
উঠবো আমি রোজ,
তার খুশিতে রাখবো রোজা
করবো যে তার খোঁজ ৷
ডাকবো কাছে তাদের সদা
যারা আপনজন ৷
মাগো – যারা আপনজন !

()()
রোজার মাসে প্রভুর রহম
ঝরে অবিরাম,
ইফতারী আর প্রভুর দিদার
দুইটি খুশির নাম ৷৷

[][]
মনের কোণের যতো কালো
দূর করে মিথ্যার,
রোজার মাসে বুনবো সু-বীজ
বিলাবো ইফতার ৷
রহমতের-ই বারিধারায়
রাঙাবো জীবন,
শুধু – রাঙাবো জীবন !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top