নবী…
নবী তোমারি প্রেমেতে পাগল আমি
কি জাদু করেছো আমায় তুমি (২)
নবী…
তোমার বিরহে কাতর কতো যে প্রাণ
জীবন বিলিয়ে তব রেখেছে মান (২)
প্রিথীবির সবখানে আসমানে আরসে (২)
তুমি যে সব চেয়ে দামী
নবী তোমারি প্রেমেতে পাগল আমি
কি জাদু করেছো আমায় তুমি (২)
নবীজী, নবীজী, নবীজী, নবীজী
মহান খোদার পরে শ্রেষ্ঠ যিনি
তামাম জাহানের রহমত তিনি (২)
তাহারি আগমনে সত্যেরি জয়গানে (২)
ধন্য হয়েছে এ ভূমি
নবী তোমারি প্রেমেতে পাগল আমি
কি জাদু করেছো আমায় তুমি (২)
কি জাদু করেছো আমায় তুমি
কি জাদু করেছো আমায় তুমি
