আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহু
পাপ করেছি মাফ করে দাও
তুমি রহমান,
ভুল করেছি ক্ষমা করে দাও
তুমি মেহেরবান, আল্লাহু…
অবাধ্য হই তোমার আমি
ভুল করিয়া দিবাযামী,
কিন্তু তোমার শরীক করিনা
জানি তুমি আহাদ রব্বানা
হাত তুলেছি দরবারে তব
ফিরিয়ে দিওনা
পথ যদি না দেখাও তবে
পথ পাবোনা, আল্লাহু…
আমার যতো পাপ কালিমা
তোমার দয়ায় পাবো ক্ষমা
দাও গো খুলে দরজা তাওবার
মানি আমি তুমি তো গাফফার
দাও গো দিশা ওগো প্রিয়
মুস্তাকিমের পথ
পাপী যদি হই তবু তো
রাসূলের উম্মত, আল্লাহু
কথা ও সুরঃ আব্দুস সালাম
