ওগো মা

কথা ও সুর : সাইম আল হাসান
শিল্পী: সাদমান সাকিব

আধার রাতের চাঁদ যে তুমি,
তুমি ভোরের আলো!
তোমায় যখন দেখি আমার,
মন হয়ে যায় ভালো

ওগো মা, ওগো মা

যাদু মাখা মুখটি তোমার
দেখলে ভরে মন
আদর করে ডাকো যখন
ওরে খোকা শোন
বলো যদি ছাড়বো সবই,
তোমায় ছাড়বো না!
আর কারু কোলেতে মাগো
এ প্রান জুড়ায় না,

তোমার মতো এতো আদর
কেউতো করে না
সবার থেকে প্রিয় তুমি
তুমিই আমার মা
চলে যদি যাও কখনো
রেখে যেয়ো না
মন বলে মা তোমায় ছাড়া
আমি বাঁচবো না

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top