প্রশ্ন তোমার কাছে
ওহে মানুষ তুমি হলে,
বিশ্ব জগতের শ্রেষ্ঠ জাতি
আজ মানুষ বলেই তুমি
সম্মানিত হও দিবস রাতি।।
তবে মনের ভিতরে পশু যদি কর লালন
কারো পাশে দাঁড়াতে,মন যদি করে বারন।।
প্রশ্ন তোমার কাছে।
টাকার পাহাড় দিয়ে লাভ কি আছে?
যদি প্রতিবেশী কারো
না খেয়ে দিন কাটে
প্রশ্ন তোমার কাছে।
টাকার পাহাড় দিয়ে লাভ কি আছে?।।
অভাবের তাড়নায় অনেকেই অসহায়
পরিবার তো আর চলে না।
কাছের বন্ধু জন,আত্মীয়-স্বজন
আগের মত কিছু বলে না।
শিক্ষিত সমাজ
ঝেড়ে দিয়ে লাজ
কলম ছেড়ে হাতে
নিয়েছে কুঠার
সামান্য লাভেতে নেমেছে ব্যবসাতে
কেউ বা আসায় আছে সহায়তার
ভেবেছ কি কখনো
বিত্ত বানেরা সুখেই আছে
শুধু অভাবী জনগণ না খেয়ে আছে।
বাড়ির মালিক আর মুদি দোকানদার
দেখা হলে চায় পাওনা টাকা
মধ্যবিত্ত হাই,কিভাবে মুখ লুকায়
দুঃখ বুঝি তার কপালে আঁকা।
ব্যবসা প্রতিষ্ঠানে
লাভের পরিমাণে
পড়েছে অনেক ভাটা
শিল্প সংস্কৃতি,মায়া প্রেম প্রীতি
অনেকের চোখের কাঁটা।
করেছ কি অনুভব
পৃথিবীর রূপরেখা বদলে গেছে
মানবতা আজ চুপসে গেছে
প্রশ্ন তোমার কাছে।
টাকার পাহাড় দিয়ে লাভ কি আছে?ঐ
………………………………………………….
