প্রভাতের মিষ্টি আলো

কথা ও সুর : নাবিল আদনান
শিল্পী : হ্যাভেন টিউন নাশিদ ব্যান্ড

প্রভাতের মিষ্টি আলো লাগলো এসে গায়
মমতার পরশ এসে জড়ালো আমায়।
করুনার আধার তুমি মালিক ইলাহ
মন প্রান উজার করে ডাকি আল্লাহ

মাওলা মাওলা মাওলা মাওলা

আকাশ বাতাস চন্দ্র তারা
প্রভুর নাম জপে হয় মাতোওয়ারা,
ক্লান্ত সময় ব্যাস্ত লগন,
শান্তি বয়ে আনে প্রভুর ইশারা।
হৃদয় মেখম খুলে, তোমায় জপি সারাবেলা।

যেই দিকে মন,যায় ছুটে যায়
তোমারি নিয়ামত সেখানে খুজে পাই,
পথ হারিয়ে যখন থমকে দাড়াই,
আলোর মশাল জ্বেলে দাও তুমি আমায়।
তুমি ছাড়া কে আছে বলো
ডাকবো যাকে ইলাহ ইলাহ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top