রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম
বাংলার প্রাণ্থ হতে রাসূল তোমার দিল সপিলাম
দুঃখিদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে
উম্মতের বন্ধু হয়ে তরাতে পুল ছিরাতে
কালামের নায়ে করে পার করিও তোমার সাথে
হাশরে দেখা দিও কাউছারের ও পিয়ালা হাতে
আমি তোমার প্রেমে পাগল হয়ে শুদ্ধ হলাম
তোমার ই মহিমাতে বিশ্ব হয়ল সৃজন
বিশ্ব মানুষের তুমি হইলে বন্ধু স্বজন
সেই ধন্য হল নূরের পরশ দিলে যারে
সৃষ্টির সেরা তুমি পরশ তোমার মুগ্ধ হলাম
রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
