ঐ দেখা যায় দূর আকাশে
চাঁদ কী দারুণ হাসে
রহম-ক্ষমার বার্তা নিয়ে
সিয়াম ফিরে আসে।।
::
রোযা মানে নয় উপবাস
সারাটাদিন চলা
রোযা হলো শুদ্ধ মনে
রবের কথা বলা।
মুমিন হৃদয় হিংসা ভুলে-
প্রেম সাগরে ভাসে।।
::
বছর জুড়ে জমে আছে
মনে যত কালো
একটি মাসের ইবাদাতে
মাফ চেয়ে নাও মুনাজাতে
করো জীবন আলো।।
::
রমজানেরই রোজা যে জন
রাখবে রবের প্রেমে
খুশি মনে মালিক তাকে
নেবেন ক্ষমার ফ্রেমে।
রোযা শিখায় নেই ভেদাভেদ-
মনিব কিংবা দাসে।।
