শিল্পী: শরিফুল ইসলাম
কথা ও সুর: শরিফুল ইসলাম
শুয়াবে যেদিন তোমায় ওই গুরুস্থানে
বিদায় দেবে সবাই তোমায় খালি হাতে ২
তোমার যত প্রিয় স্বজন সবাই হবে পর
সাড়ে তিন হাত মাটির কবর হবে আসল ঘর
তিন টুকরা সাদা কাফন সঙ্গী তোমার হবে
দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে
শুয়াবে যেদিন তোমায় ওই গুরুস্থানে
বিদায় দেবে সবাই তোমায় খালি হাতে ২
বরই পাতার গরম পানি সুরমা আতর সব
সাদা কাফন পরাবে তোমায় দিবে বাঁশের চল
পারকিতে চড়াইয়া তোমায় নিবে চারজনে
দলে দলে আসবে সবাই জানাজা পড়িতে
শুয়াবে যেদিন তোমায় ওই গুরুস্থানে
বিদায় দেবে সবাই তোমায় খালি হাতে ২
