কথা: রায়হান সিদ্দিকী
সুর: শাহিন আলম
আলোদের মিছিলে তারাদের ভিড়ে
সুদূর নক্ষত্র তুমি
প্রেম সাগরের অথৈ জলে
রয়েছি ডুবে আমি
হে নবী তুমি দাওনা সাড়া
দাওনা তোমার দেখা
এ হৃদয়ের প্রতিটি পাতায়
তোমার নামটি লেখা।।
আসমান জমিন পাহাড় নদী
চাদ সিতারা তারা গ্রহ রবি
তোমার প্রেমে পাগল সবই
তুমি যে আমার প্রিয় নবী।।
হে নবী তুমি দাওনা সাড়া
দাওনা তোমার দেখা
এ হৃদয়ের প্রতিটি পাতায়
তোমার নামটি লেখা।।
তুমি না এলে সাজানো হতো না
অপরূপ এই সুন্দর ভুবন
এই ধরাতে যা সৃষ্টি আছে
সবই তোমার কারন।।
হে নবী তুমি দাওনা সাড়া
দাওনা তোমার দেখা
এ হৃদয়ের প্রতিটি পাতায়
তোমার নামটি লেখা।।ঐ
