টেনশন প্রচুর

কথা: যুবাইর খান সাদী
সুর : মাহমুদ ফয়সাল
শিল্পী : গাজী আনাস রাওশান

দাম বেড়েছে নিত্য পণ্যে,
দাম বেড়েছে সবকিছুর
তাই ভেবেছি ডিম কিনব,
তাতেও দেখি দাম পচুর
মাস চলে না পঞ্চাশে,-
যাব বল কোন দেশে
যাতায়াতের ভাড়া দ্বিগুণ,
মূল্য দিগুন শাক কচুর।

টেনশন প্রচুর টেনশন প্রচুর

যদি দেশের উন্নয়ন জনতার তারে হয়
অন্যহীনে ভুলে তারা মূল্য কি তার রয়
এর চেয়ে ভালো দামটা কমাও
দেশের মানুষ আগে বাঁচাও।
অশান্তি আর সব অভিশাপ
হবেই হবেই দূর

উন্নয়নের মানে বুঝে না দুঃখী জনগণ
বেকার যুবক ঘুরছে দেশে অসংখ্য অগনন
দিনমজুরের উদর ফাঁকা
রিক্সাওয়ালার বন্ধ চাকা
রিলিফ কারে গরীব দুঃখী
করছে রে ঘুরঘুর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top