আমাদের ঈদ

আমাদের ঈদ
কথা ও সুর : চৌধুরী গোলাম মাওলা

এলো এলো রে
খুশির বারতা বয়ে
শাওয়ালের চাঁদ আকাশে

সকল ব্যাথা যা ভুলে
খুশির গাঙ্গে ঢেউ তুলে
শুকরিয়ার সুরভী দে তুই
ছড়িয়ে দেরে বাতাসে

আজ চল দেখি কার জল স্থলে
ভাঙলো রে দ’কুল রোগে সোগে অনটনে
অসহায় ব্যাকুল
বিলাবো আর মিলাবো ছড়াবো খুশি
সততা ও সমতারই আলোর উদ্ভাসে

দেখ, নবির সীরাত ভালোবেসে
ছেড়ে মিথ্যা আজ
ত্যাগে-ধ্যানে তাকওয়ার তুই
পেলি কারুকাজ
বিশ্ব-ভুবন করবি জয় মানবিক প্রেমে
ধনি-গরিব, কালো-ধলোয় প্রীতির আবেশে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top