মাদিনা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,।।
আমি আল্লাহ মাবুদের নামে
ভাসাইলাম সাফিনা
ছেড়ে দে নৌকা মাঝি
যাব মদিনা।
আমার হৃদয়তে কাবা
নয়নে মদিনা
ছেড়ে দে নৌকা মাঝি
যাব মদিনা।
দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে
হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে।।
দয়াল নবীজির উম্মত দোযখি হবেনা।।
ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা।
যে নূরের রওশনিতে দুনিয়া গেছে ভরে
সে নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে।।
দয়াল আল্লাহ যার শখা তার কিসের ভাবনা
মাওলা যার সখা তার কিসের ভাবনা।
আমার হৃদয় মাঝে কাবা
নয়নে মদিনা।ঐ
শিল্পী: গাজী আনাস রাওশান
কথা ও সুর: আব্দুর রহমান বয়াতী
