ভালোবেসেছি হে রাসুল 

কথা : আব্দুল্লাহ তুহিন
সুর : মাহমুদ ফয়সাল
শিল্পী : মনিরুল ইসলাম লাবিব ও নবাব হোসাইন

নয়নের মনি জুড়ে তারে দেখিনি
তার সুধা মন ভরে গায়ে মাখিনি
তবু তার বাণী শুনে কেঁদে হেসেছি
কল্পনাতে তারে ভালোবেসেছি

ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ

সিরাতের পাতা ধরে পড়েছি কত
তায়েফের উম্মত করেছে ক্ষত
মালাইকা আজাবের চায় অনুমতি
বলেছেন রহমত হয়ে এসেছি

স্বপনের মাঝে তারে খুজে খুজে যায়
মদিনার অলি-গলি তাতে হারাই
হৃদয় গহীনে তার জমানো মায়া
কতকাল আমি তাও পুষে রেখেছি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top