সাল্লিআলা নাবি

কথা : জুনাইরা নুহা
সুর : নাবির আদনান
শিল্পী : ফাহিম মাহমুদ ও নাবিল আদনান

সাল্লিআলা নাবি
আরবের তপ্ত মরুর ধুলো
আঁকে সুখের ছবি।
প্রেমেরই রঙ তুলিতে
কাব্য লেখে সুভাষ কবি।
ত্বলাআল বাদরু গানের
মধুর সুরে যাই ছড়িয়ে,-
এসেছে ধরার বুকে
সাল্লিআলা নাবি নাবি।

শান্তির শীতল হাওয়া
বইছে সেথায় যার পরশে।
নাবিয়ে রাহমাত তিনি
লেখা আছে পাক আরশে।
গেয়েছে তারই শানে আরব শিশু,-
গেয়েছে তারই শানে আরব শিশু কিশোর সবি।

বনের ঐ পাখির শুরে
বাজে শুধুই সালাম সালাম।
নাবিজির আগমনে
জনে জনে একি কালাম।
আমেনা মায়ের কোলে উঠলো হেসে
আমেনা মায়ের কোলে উঠলো হেসে নূরের রবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top