আঁধারে আলোতে

কথা ও সুর : নাবিল আদনান
শিল্পী : নাবিল আদনান

আধারে আলোতে

মাঠে, ঘাটে, পথে কোনো
একলা গহীন বনে।
আধারে কিংবা আলোতে
অজানা কোনো শহরে।
যদি হারিয়ে যায় আমি
সুপথ থেকে সূদুরে,
তোমার অশেষ কৃপা দিয়ে
জড়িয়ে রেখ প্রভ‚ আমারে।

আল্লাহুম্মাহফাজনা মিন কুল্লি বালা‘ইদ্দুনয়া,
আল্লাহুম্মাহফাজনা মিন কুল্লিø বালা‘ইল আখিরাহ

কখনো ভয়, হবে কি ক্ষয়,
নাকি সব আছে ঠিক ঠাক।
জীবনের আঁকে বাকে,
চলতি মেঠ পথে,
আমি থাকছি খুব চুপ চাপ।
অশান্ত মনে শান্তির আবরন মেখে দাও
ইয়া ইলাহি আমাকে।

কেন যে এমন হয় ব্যাথা বুকে সদা রই
খোলসের তলে চাপা পড়ে আছে দূর্জয়।

কেন যে লুকোচুরি
খামাখা ধুকে মরি
যেন আধারে ঢেকে গেছে সব।
প্রভ‚ যে দয়াময়
চাইলে ক্ষমা হয়
অশ্রæসজল চোখে বলো হে রব।
চির সুখের ঠিকানায় প্রভ‚ আমায়
তুমি দিও ঠাঁই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top