কথা ও সুর : তাফাজ্জল হোসাইন খান
শিল্পী : তোফাজ্জল হোসাইন খান, মিরাদুল মুনিম ও কিডস ক্রিয়েশন টিম
আল্লাহ আমার রব
এই রবই আমার সব
দমে দমে তনু মনে
তারই অনুভব ।
তোমার দুনিয়াতে
আমি যেদিকে তাকাই
অথৈ নেয়ামতে
ডুবে আছি সবাই
পাক—পাখালির গানে
শুনি তাসবিহ্ কলরব ।
আকাশের সুনীলে ধরনীর সবুজে
অবুঝ এই হৃদয়ে, আছো গো লুকিয়ে।
তোমার মদদ পেলে
আমি আর না কিছু চাই
তোমার প্রেমের অনল
আমি কি দিয়ে নেভাই
যার হয়েছো তুমি
তার নেই যে পরাভব।
