প্রশংসা সবি কেবল তোমারি

কথা : মতিউর রহমান মল্লিক
সুর : মশিউর রহমান
শিল্পী : মশিউর রহমান ও টুনটনিদের আসর

প্রশংসা সবই কেবল তোমারই

প্রশংসা সবই
কেবল তোমারই
রাব্বুল আলামিন।
দয়ালু মেহেরবান,
করুণা অফুরান।
আর কেউ নয় তুমি মালিক,
শেষ বিচারের দিন।

কেবল তোমারি করি ইবাদাত
কেবল তোমারি চাহি নিয়ামত।
দাও দিশা দাও, সরল পথের
সিরাত মোস্তাকিম

যাদের উপরে করেছো রহমত,
পেয়েছে তোমার অশেষ মোহব্বত।
তাদের সে পথ, দাও আমাদের
দাওগো তোমার দ্বীন

যাদের উপরে কেবলই গজব,
নাযিল করেছো দিয়েছো আজাব।
তাদের এই ভাগ্য দিওনা মোদের,
হে অসিম সীমাহীন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top