আল্লাহ্ আমার প্রভু

কথা ও সুর : কাজী নজরুল ইসলাম
শিল্পী : রাকিব আহমে

আল্লাহ্ আমার প্রভু,
আমার নাহি নাহি ভয়
আমার নবী মোহাম্মদ,
যাহার তারিফ জগৎময়।

আমার কিসের শঙ্কা,
কোরআন আমার ডঙ্কা,
ইসলাম আমার ধর্ম,
মুসলিম আমার পরিচয়।

কলেমা আমার তাবিজ,
তৌহীদ আমার মুর্শিদ
ঈমান আমার বর্ম,
হেলাল আমার খুর্শিদ।

‘আল্লাহু আকবর’ ধ্বনি
আমার জেহাদ বাণী
আখের মোকাম ফেরদৌস
খোদার আরশ যেথায় রয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top