ঐ পাহাড় আর গাছ গাছালি

কথা ও সুর : চৌধুরী আবদুল হালিম
শিল্পী : আতাউল ওসমান

ঐ পাহাড় আর গাছ গাছালি
নীল ঝরণার গান
জানি গো প্রভু, জানি যে শুধু
সকলই তোমার দান।

ঐ আকাশ এই যে বাতাস
তোমার নামে তাসবীহ আঁকে
ও নদী ঐ যে সাগর
কলতানে তোমায় ডাকে
প্রকৃতির সুরে সুরে
তোমারি নাম, তোমরি গান

আকাশের মিষ্টি গানে
বৃষ্টি নামে তোমার দানে
ধরণী ফুলে ফলে
সুশোভিত তোমার ধ্যানে
সরুজ আর চন্দ্র-তারা
নিত্য ছড়ায় আলোরই বান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top