কথা ও সুর : তোফাজ্জল হোসাইন খান
শিল্পী : আব্দুল্লাহ তাহমিদ
তুমি রহমান,
তুমি মেহেরবান
অন্ধ গাহে না শুধু
তোমারি গুনগান
বুঝেও বুঝে না তব শান
জনম জনম যদি গাহি
তোমারই মহিমা গাওয়া
শেষ হবে নাহি
ভরেও ভরে না যেন
সাহারা এ প্রাণ \
তোমারই করুণা ঘেরা সারা দুনিয়া
সে কথা ভাবে না শুধু বধির হিয়া \
অশেষ অসীম অনুপম
হৃদয় সুষমা তুমি
তুমি প্রিয়তম
প্রেমেরও আকাশে তুমি
চির মহীয়ান \
কখনো তোমারে যদি ভুলি
হেদায়েতের আলো জ্বেলে
নিও কাছে তুলি
ঠাঁই দিও প্রিয়তম
ওগো দয়াবান \
